
গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।
এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াত নেতারা কিন্তু বেবি-ট্যাক্সি (অটোরিকশা) স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা (চাঁদা) নেয় নাই। বিএনপি কিন্তু এমন করছে। https://www.profitablecpmrate.com/dznu1hffb?key=7f4a644df43f0ed0f1865ce34764be39
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরো বলেন, ‘আমার দল গামছা মার্কার দল। এটি সখীপুরের মানুষের দল, টাঙ্গাইলের মানুষের দল।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সাবেক পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর প্রমুখ।
যাযাদি/ এস
Comments
Post a Comment